জাপানের ইবারাকি প্রিফেকচারে টোকিও অলিম্পিক ভিলেজ স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৫টায় ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।
তবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।
গেমস ভিলেজে থাকা প্রতিযোগী ও সাংবাদিকরা জানান, প্রায় তিন মিনিট ধরে এ কম্পন অনুভব করেন তারা। খবর জাপান টাইমসের।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গেছে।
টোকিও থেকে এক সাংবাদিক টুইট করেন, এখানে ভূমিকম্প হচ্ছে। গত ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।
আরেকজন টুইট করে লেখেন— প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সরাসরি সংবাদ সম্প্রচার করছিলেন। তার মধ্যেই ভূমিকম্প হয়। এ সময় লাইভ শোতেই তিনি ভূমিকম্পের কথা জানান।
জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। ভয় থাকে সুনামিরও। গেমস ভিলেজ এবং বিভিন্ন স্টেডিয়াম সেভাবেই তৈরি করা হয়েছে, যাতে ভূমিকম্পে নষ্ট না হয়।

সম্পাদক ও প্রকাশক: নুরুন নাহার, বার্তা সম্পাদক: মোঃ আনজার শাহ, সহকারী বার্তা সম্পাদক: রাহুল পাটোয়ারী, আরএস প্রিন্টার্স, ৯২ আরামবাগ, মতিঝিল, ঢাকা থেকে ছাপা প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৯ম তলা, ২৮/এ/৫, মতিঝিল, ঢাকা-১০০০। ফোন: ৯৫১৩৫৬৯, মোবাইল: ০১৮২৩-৪৭৫৫৩৫, ০১৭১১-০৫৭৭৭৩। ইমেইল: admin.nobojibon@gmail.com

ইমেইল : admin.nobojibon@gmail.com

© কপিরাইট। দৈনিক নবজীবন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত

Copyright © 2026 দৈনিক নবজীবন. All rights reserved.