বিএনপি দেশের মানুষের কোনো কল্যাণ করতে পারবে না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ দলটির নেতাদের মিথ্যা বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানিয়েছেন।
সোমবার সকালে রাজধানীর মিরপুর গালর্স আইডিয়াল কলেজে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সমাগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, শুধু লকডাউন-ই করোনায় সংক্রমণ নিয়ন্ত্রণের একমাত্র উপায় নয়। তিনি বলেন, টিকা দেওয়ার পাশাপাশি সবাইকে মাস্ক পড়তে হবে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
করোনাকালে বিএনপির রাজনীতির কড়া সমালোচনাও করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

সম্পাদক ও প্রকাশক: নুরুন নাহার, বার্তা সম্পাদক: মোঃ আনজার শাহ, সহকারী বার্তা সম্পাদক: রাহুল পাটোয়ারী, আরএস প্রিন্টার্স, ৯২ আরামবাগ, মতিঝিল, ঢাকা থেকে ছাপা প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৯ম তলা, ২৮/এ/৫, মতিঝিল, ঢাকা-১০০০। ফোন: ৯৫১৩৫৬৯, মোবাইল: ০১৮২৩-৪৭৫৫৩৫, ০১৭১১-০৫৭৭৭৩। ইমেইল: admin.nobojibon@gmail.com

ইমেইল : admin.nobojibon@gmail.com

© কপিরাইট। দৈনিক নবজীবন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত

Copyright © 2026 দৈনিক নবজীবন. All rights reserved.