রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) এই বছরের প্রথম ডেঙ্গি রোগী ভর্তি হয়েছে। সোমবার বিকালে হেলাড়ি স্বপন কর্মকার (২৩) নামের এক রোগী ভর্তি হন।
স্বপনের বাড়ি মহানগরীর ডিঙ্গাডোবা বাগানপাড়া এলাকায়। তার বাবার নাম মনি রানা কর্মকার।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বপন ঢাকার নর্দার্ন ইন্টারন্যাশনাল নাসিং কলেজের ছাত্র। তিনি ঢাকাতেই ডেঙ্গিতে আক্রান্ত হন। এরপর তিনি রাজশাহীতে চলে আসেন।
পরিচালক আরও বলেন, এই মুহূর্তে স্বপনকে ৪২ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। তাকে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার ২৫ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গি ওয়ার্ড করা হবে। তখন সেখানে তাকে স্থানান্তরিত করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইযুম তালুকদার বলেন, আমরা শুনেছি রামেক হাসপাতালে একজন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: নুরুন নাহার, বার্তা সম্পাদক: মোঃ আনজার শাহ, সহকারী বার্তা সম্পাদক: রাহুল পাটোয়ারী, আরএস প্রিন্টার্স, ৯২ আরামবাগ, মতিঝিল, ঢাকা থেকে ছাপা প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৯ম তলা, ২৮/এ/৫, মতিঝিল, ঢাকা-১০০০। ফোন: ৯৫১৩৫৬৯, মোবাইল: ০১৮২৩-৪৭৫৫৩৫, ০১৭১১-০৫৭৭৭৩। ইমেইল: admin.nobojibon@gmail.com

ইমেইল : admin.nobojibon@gmail.com

© কপিরাইট। দৈনিক নবজীবন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত

Copyright © 2026 দৈনিক নবজীবন. All rights reserved.