ভারতের র্যাপ গায়ক হানি সিংয়ের বিরুদ্ধে তার স্ত্রী শালিনী তলওয়ার মামলা করেছেন।
দিল্লির তিস হাজারি আদালতে স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্থা, মানসিক নির্যাতন ও আর্থিকভাবে নিগ্রহের অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানিয়া সিংয়ের আদালতে মামলাটি করা হয়। খবর হিন্দুস্তান টাইমস।
মামলার আবেদন শোনার পর হানি সিংকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ আগস্টের মধ্যে তার বয়ান আদালতের কাছে জমা দিতে বলা হয়েছে। এছাড়া হানি সিং ও শালিনীর নামে যে সমস্ত সম্পত্তি রয়েছে তা বিক্রি করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।
শালিনী ও হানি সিংয়ের সম্পর্ক ২০ বছরের। ২০১১ সালে শিখ রীতি অনুযায়ী দিল্লির ফার্ম হাউজে তারা বিয়ে করেন।
শালিনীর পক্ষে আদালতে হানি সিং ও তার পরিবারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে। শারীরিক নির্যাতন, যৌন হেনস্তা, মানসিক নিপীড়ন এবং আর্থিক কেলেঙ্কোরির মতো অভিযোগ করা হয়েছে।
এমনকি হানির পরিবারের বিরুদ্ধে ধন সম্পত্তি আটকে রাখার অভিযোগ করেছেন শালিনী।
শালিনী জানিয়েছেন, তাদের হানিমুনের সময় থেকেই হানি সিং তার গায়ে হাত তোলা শুরু করেন। সঙ্গে হানি সিংয়ের মদের নেশা, একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি। এমনকি হানি সিং তার হাত থেকে খুলে ফেলেছিলেন বিয়ের আংটিও।

সম্পাদক ও প্রকাশক: নুরুন নাহার, বার্তা সম্পাদক: মোঃ আনজার শাহ, সহকারী বার্তা সম্পাদক: রাহুল পাটোয়ারী, আরএস প্রিন্টার্স, ৯২ আরামবাগ, মতিঝিল, ঢাকা থেকে ছাপা প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৯ম তলা, ২৮/এ/৫, মতিঝিল, ঢাকা-১০০০। ফোন: ৯৫১৩৫৬৯, মোবাইল: ০১৮২৩-৪৭৫৫৩৫, ০১৭১১-০৫৭৭৭৩। ইমেইল: admin.nobojibon@gmail.com

ইমেইল : admin.nobojibon@gmail.com

© কপিরাইট। দৈনিক নবজীবন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত

Copyright © 2026 দৈনিক নবজীবন. All rights reserved.