নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জোরপূর্বক বাড়ি দখল, চাঁদা দাবি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে পরিবারের নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী বেবী আক্তার ও তার স্বজনরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত মানববন্ধনে বেবী আক্তার অভিযোগ করেন, কামাল, কবির, বাচ্চু, শাহআলম ও জাকির বিশ্বাসসহ প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল তাকে মারধর করে জোরপূর্বক তার বাড়ি দখল করে নেয়। এ সময় বাড়িতে থাকা আলমারি থেকে নগদ ৪ লাখ টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
বেবী আক্তারের দাবি, ঘটনার পর থেকে তার পরিবারের সদস্যদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে জজ কোর্টে দুটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিরোধের সমাধান চান। একই সঙ্গে মামলা চলমান অবস্থায় কোনো পক্ষ যাতে জোরপূর্বক দখল, ভয়ভীতি প্রদর্শন কিংবা আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মানববন্ধন থেকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তিনটি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—দখল হয়ে যাওয়া বাড়ি ফিরিয়ে দেওয়া, চাঁদা দাবি ও হুমকির অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
ভুক্তভোগী বেবী আক্তার, স্বামী মো. ওয়াসিম মিয়া। তিনি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ৩৯, উত্তর বেগুনবাড়ি এলাকার বাসিন্দা।
এ বিষয়ে অভিযুক্ত কামাল, কবির, বাচ্চু, শাহআলম ও জাকির বিশ্বাসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: নুরুন নাহার, বার্তা সম্পাদক: মোঃ আনজার শাহ, সহকারী বার্তা সম্পাদক: রাহুল পাটোয়ারী, আরএস প্রিন্টার্স, ৯২ আরামবাগ, মতিঝিল, ঢাকা থেকে ছাপা প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৯ম তলা, ২৮/এ/৫, মতিঝিল, ঢাকা-১০০০। ফোন: ৯৫১৩৫৬৯, মোবাইল: ০১৮২৩-৪৭৫৫৩৫, ০১৭১১-০৫৭৭৭৩। ইমেইল: admin.nobojibon@gmail.com

ইমেইল : admin.nobojibon@gmail.com

© কপিরাইট। দৈনিক নবজীবন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত

Copyright © 2026 দৈনিক নবজীবন. All rights reserved.