নিজস্ব প্রতিবেদক,
দারিদ্র্য বিমোচন, গ্রামীণ হতদরিদ্র মানুষের কল্যাণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এ লক্ষ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মো. আব্দুল বারী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু।
সাক্ষাৎকালে দেশের দারিদ্র্য বিমোচন, গ্রামীণ হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নসহ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের উন্নয়ন অগ্রাধিকারকে সামনে রেখে প্রান্তিক মানুষের কল্যাণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম আরও সম্প্রসারণ, গতিশীল ও ফলপ্রসূ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান।
তাঁর প্রত্যাশা, সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে দারিদ্র্যপীড়িত মানুষের জীবনমান উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে দারিদ্র্য বিমোচন এবং হতদরিদ্র মানুষের কল্যাণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে।
সম্প্রতি খোন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু)-কে ফাউন্ডেশনের সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ফাউন্ডেশন দারিদ্র্য বিমোচন ও নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অসচ্ছল, অসহায়, বিধবা ও প্রতিবন্ধী নারীদের মাঝে ছাগল বিতরণসহ বিভিন্ন আয়-বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করছে।
মানবকল্যাণ, দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সরকারের উন্নয়ন অভিযাত্রার সহযোগী হিসেবে নিষ্ঠা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাবে এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার।
প্রতিমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। প্রত্যাশা, এই সমন্বিত উদ্যোগ প্রান্তিক মানুষের জীবনে বয়ে আনবে টেকসই পরিবর্তন, নতুন সম্ভাবনা এবং আশার আলো।

সম্পাদক ও প্রকাশক: নুরুন নাহার, বার্তা সম্পাদক: মোঃ আনজার শাহ, সহকারী বার্তা সম্পাদক: রাহুল পাটোয়ারী, আরএস প্রিন্টার্স, ৯২ আরামবাগ, মতিঝিল, ঢাকা থেকে ছাপা প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৯ম তলা, ২৮/এ/৫, মতিঝিল, ঢাকা-১০০০। ফোন: ৯৫১৩৫৬৯, মোবাইল: ০১৮২৩-৪৭৫৫৩৫, ০১৭১১-০৫৭৭৭৩। ইমেইল: admin.nobojibon@gmail.com

ইমেইল : admin.nobojibon@gmail.com

© কপিরাইট। দৈনিক নবজীবন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত

Copyright © 2026 দৈনিক নবজীবন. All rights reserved.