নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের পেশাগত ঐক্য, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ)-এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মোঃ আব্দুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি লায়ন মোঃ শাহাদাত হোসেন শাহীন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ঢাকা প্রেস ক্লাবের সদস্য হাফেজ মাওলানা মোঃ ছালাহ্ উদ্দিন পবিত্র কুরআন তিলাওয়াত করেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু ক্লাবের বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নে সদস্যদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য শফিকুল ইসলাম কাজল, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু এবং সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক।
বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক সংগঠন পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা আরও সুদৃঢ় করতে পারে।
সভায় ঢাকা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আফসানা রহমান, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক ও ক্লাবের সদস্য এস এম আবু তালেব, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান এবং সমাজকল্যাণ সম্পাদক নূরুন্নাহার রীতা বক্তব্য দেন।
এ ছাড়া নির্বাহী সদস্য শরিফুল ইসলাম আকন, সদস্য মোঃ সানোয়ার হোসেন, মোঃ দুলাল মিয়া, শাহাদাত হোসেন কামাল খানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। তাঁরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সাধারণ সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ অগ্রযাত্রায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করা হয়। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উৎকর্ষ প্রতিষ্ঠায় ঢাকা প্রেস ক্লাবের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় নিয়ে সভার কার্যক্রম সম্পন্ন হয়।

সম্পাদক ও প্রকাশক: নুরুন নাহার, বার্তা সম্পাদক: মোঃ আনজার শাহ, সহকারী বার্তা সম্পাদক: রাহুল পাটোয়ারী, আরএস প্রিন্টার্স, ৯২ আরামবাগ, মতিঝিল, ঢাকা থেকে ছাপা প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৯ম তলা, ২৮/এ/৫, মতিঝিল, ঢাকা-১০০০। ফোন: ৯৫১৩৫৬৯, মোবাইল: ০১৮২৩-৪৭৫৫৩৫, ০১৭১১-০৫৭৭৭৩। ইমেইল: admin.nobojibon@gmail.com

ইমেইল : admin.nobojibon@gmail.com

© কপিরাইট। দৈনিক নবজীবন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত

Copyright © 2026 দৈনিক নবজীবন. All rights reserved.