রুবী আক্তার:
আনন্দ, উচ্ছ্বাস আর পারিবারিক ভালোবাসার আবহে উদ্যাপিত হয়েছে মোহাম্মদ মিয়া ওরফে ‘সাফল্য’র জন্মদিন। গত ২ নভেম্বর ২০২৬ তারিখে পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন পুরান ভারেঙ্গা ইউনিয়নে তাঁর একমাত্র মামা মো. মিরাজুল আলম জিসানের নিজ বাড়িতে এ উপলক্ষে মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মরহুম ইমদাদুল হক (তোলা) মিয়ার মেজো ছেলে মো. সেলিম মিয়ার প্রথম সন্তান মোহাম্মদ মিয়া (সাফল্য)। মামার বিশেষ আবদার রক্ষা করতেই এবারের জন্মদিনটি নানা-বাড়িতে উদ্যাপনের সিদ্ধান্ত নেয় পরিবার। এ সময় সাফল্যের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মা-বাবা ও ছোট ভাই আহম্মদ মিয়া।
জন্মদিনের কেক কাটার আয়োজনে একঝাঁক শিশুর উপস্থিতিতে বাড়িটি পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়। ছোট ভাই আহম্মদ মিয়াকে সঙ্গে নিয়ে শিশুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠে সাফল্য। স্বজনদের ভালোবাসা, শিশুদের প্রাণবন্ত উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে স্মরণীয় হয়ে ওঠে দিনটি।
উল্লেখ্য, মোহাম্মদ মিয়া (সাফল্য)-এর নানা মো. মনজুর আলম রাসেল একজন লেখক, সাংবাদিক ও সংগঠক। তিনি বর্তমানে জাতীয় দৈনিক নবজীবন পত্রিকায় চিফ রিপোর্টার পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের স্থায়ী কমিটির সদস্য হিসেবে যুবসমাজের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন।
সাফল্যের জন্মদিন উপলক্ষে দৈনিক নবজীবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুন্নাহার রীতা এবং পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সভাপতি সাব্বির তালুকদার, সাধারণ সম্পাদক রাজিবুল হক রনি এবং সংগঠনের পরিচালনা পর্ষদের পক্ষ থেকেও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে মোহাম্মদ মিয়া (সাফল্য)-এর পরিবারের সদস্যরা এবং তাঁর নানা-নানী দেশবাসীর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনায় দোয়া চেয়েছেন। তাদের প্রত্যাশা, সাফল্য যেন সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠে পরিবার, সমাজ ও দেশের জন্য একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
ভালোবাসা, দোয়া আর স্বজনদের আন্তরিকতায় সাফল্যের জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দময় ও সম্ভাবনাময় এমন প্রত্যাশাই পরিবারের সবার।

সম্পাদক ও প্রকাশক: নুরুন নাহার, বার্তা সম্পাদক: মোঃ আনজার শাহ, সহকারী বার্তা সম্পাদক: রাহুল পাটোয়ারী, আরএস প্রিন্টার্স, ৯২ আরামবাগ, মতিঝিল, ঢাকা থেকে ছাপা প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৯ম তলা, ২৮/এ/৫, মতিঝিল, ঢাকা-১০০০। ফোন: ৯৫১৩৫৬৯, মোবাইল: ০১৮২৩-৪৭৫৫৩৫, ০১৭১১-০৫৭৭৭৩। ইমেইল: admin.nobojibon@gmail.com

ইমেইল : admin.nobojibon@gmail.com

© কপিরাইট। দৈনিক নবজীবন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত

Copyright © 2026 দৈনিক নবজীবন. All rights reserved.