ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের পিতা জসিমউদ্দীন সাহেব আর নেই। কিছুক্ষণ আগে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জীবনের দীর্ঘ পথপরিক্রমা শেষে এই বর্ষীয়ান মানুষটির চিরবিদায়ে ঈশ্বরগঞ্জের আকাশে নেমে এসেছে শোকের কালো ছায়া। পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে বইছে গভীর বেদনার হাওয়া। সন্তানের জনপ্রতিনিধিত্বের পেছনে যে নীরব স্নেহ ও দোয়ার ছায়া ছিল, তা আজ হারিয়ে গেল চিরতরে।
তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
শোকবার্তায় সংগঠনের নেতারা মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেছেন, তিনি যেন শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার তৌফিক দান করেন এবং মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। আমিন।
শোকবার্তাটি দিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোঃ কামাল হোসেন সরকার।

সম্পাদক ও প্রকাশক: নুরুন নাহার, বার্তা সম্পাদক: মোঃ আনজার শাহ, সহকারী বার্তা সম্পাদক: রাহুল পাটোয়ারী, আরএস প্রিন্টার্স, ৯২ আরামবাগ, মতিঝিল, ঢাকা থেকে ছাপা প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৯ম তলা, ২৮/এ/৫, মতিঝিল, ঢাকা-১০০০। ফোন: ৯৫১৩৫৬৯, মোবাইল: ০১৮২৩-৪৭৫৫৩৫, ০১৭১১-০৫৭৭৭৩। ইমেইল: admin.nobojibon@gmail.com

ইমেইল : admin.nobojibon@gmail.com

© কপিরাইট। দৈনিক নবজীবন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত

Copyright © 2026 দৈনিক নবজীবন. All rights reserved.