• ঢাকা, বাংলাদেশ

ই-পার্লামেন্ট বাস্তবায়নে ডেপুটি স্পিকারের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি 

 Anzar Shah admin 
15th Oct 2026 2:47 pm  |  অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

ডিজিটাল সংসদের পথে আরও একধাপ এগোল জাতীয় সংসদ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট (ই-জেএসপি)’ বাস্তবায়নের লক্ষ্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে ১০ সদস্যের ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত এই কমিটি গতকাল বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশনাক্রমে গঠিত হয়।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), ফরিদপুর-৩ আসনের নায়াব ইউসুফ আহমেদ, ঢাকা-১৪ আসনের মীর আহমাদ বিনকাসেম (ব্যারিস্টার আরমান), চট্টগ্রাম-১০ আসনের সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৭ আসনের হুমাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের মোহাম্মদ নাজিবুর রহমান, রংপুর-৪ আসনের আখতার হোসেন, ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিন্জ।
এ ছাড়া কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির (বিএন্ডআইটি) মহাপরিচালক।

নবগঠিত এই কমিটি ইউএনডিপি প্রণীত e-Jatiya Sangsad Project (e-JSP) শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে সুপারিশ প্রদান করবে। পাশাপাশি ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রমও গ্রহণ করবে। প্রয়োজন অনুসারে কমিটি আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর