• ঢাকা, বাংলাদেশ

শীতের কষ্ট নিবারণে এগিয়ে এল এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন: প্রতিষ্ঠাতা মোঃ দুলাল মিয়া আজীবন চেয়ারম্যান নির্বাচিত 

 Anzar Shah admin 
14th Nov 2026 2:49 pm  |  অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিনিধি:

শীতের কঠিন স্পর্শ এলেই সবার আগে দুশ্চিন্তায় পড়েন দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষ। তাদের সেই কষ্ট লাঘবে প্রতিষ্ঠার ৩৭ বছর পূর্তি উপলক্ষে আগাম শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ সেমিনার হলে ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়।
একই দিনে সংগঠনের জাতীয় মানবাধিকার কাউন্সিল অনুষ্ঠিত হয়। কার্যকরী কমিটির স্থায়ী পরিষদের সাধারণ সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়াকে আজীবন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়। এ সিদ্ধান্তে সংগঠনের সব শাখা কমিটির স্বতঃস্ফূর্ত সমর্থন ও আনন্দ প্রকাশ করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়। দেশব্যাপী এ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার সার্বিক সহায়তা কামনা করা হয়।
কাউন্সিলে সংগঠনের বিভিন্ন শাখার সদস্যরা বিভিন্ন পদে শপথ গ্রহণ করেন। তাঁরা আগামীতে মানবাধিকার উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতার আহ্বান জানান। স্থানীয় নেতৃবৃন্দও সংগঠনের মানবিক কার্যক্রমে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জনসংযোগ বিভাগের সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, জনশক্তি ও শ্রম কল্যাণ কেন্দ্রের সমন্বয়ক রোকন উদ্দীন মোল্লা, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মোঃ সুমন, সংগঠনের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মোঃ আলমগীর ওয়েছী, বিমান ও পর্যটন সমন্বয়ক মোঃ জাফর উদ্দীন এবং জয়পুরহাট সমন্বয়ক মোঃ আল আমীনসহ বিভিন্ন এলাকার মানবাধিকার কর্মীরা।
তাঁরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শীতের কষ্ট থেকে মানুষকে রক্ষায় সংগঠনের এ উদ্যোগ প্রশংসনীয়। তাঁরা সবাইকে মানবাধিকার রক্ষা ও মানবিক সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ শেষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট লতিফুর রহমান, জহির উদ্দীন বাবর, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া, প্রবাসী মোঃ আবুল কাশেম, মোঃ সুরুজ মিয়া, মোঃ জহিরুল ইসলাম, জেসমিন চাকমা, সাবারাং ত্রিপুরা, মুফতি ফেরদৌস আহমদ কোরেশী, মুহাম্মদ আবদুল করিম সেলিম, আলহাজ্ব শাফায়াত উল্লাহ, কে এম মোবারক হোসাইন, হাফেজ মোহাম্মদ শাহজালাল, মোঃ বদিরুজ্জামান, মোঃ মোশাররফ হোসেন শহীদুল, মোঃ বদিরুজ্জামান স্বপন, উপাধ্যক্ষ সালাহ উদ্দীন মোহাম্মদ তারেক, কাজী মোহাম্মদ জসিম উদ্দীন নূরী, মোঃ নাছির উদ্দীন মাহমুদ ও পীরজাদা আজমল আলী শাহ।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখা ২০ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে কেন্দ্রীয় কমিটির সদস্যদের শুভকামনা জানানো হয় এবং তাঁদের রোগমুক্তির প্রার্থনা করা হয়। এ ছাড়া মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সংগঠন কর্তৃক জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর