• ঢাকা, বাংলাদেশ

থার্মাল ইমেজারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ 

 Radmin62 
05th Oct 2026 12:44 pm  |  অনলাইন সংস্করণ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে থার্মাল ইমেজারের সহায়তায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও এসআরবির যৌথ দল। এ সময় মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও এসআরবির একটি যৌথ দল কৌশলগত অবস্থান নেয়।
নাজিরপাড়া বিওপির দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর স্লুইসগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদী এলাকায় অবস্থান নিয়ে দলটি নজরদারি চালায়। একপর্যায়ে থার্মাল ইমেজারের মাধ্যমে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে অভিযান চালানো হয়।
অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে মো. ইদ্রিসকে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জাতীয় দৈনিক নবজীবন | অনলাইন

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর