কেরানীগঞ্জে মুহাম্মদ ছালেক আলী স্যারের স্মরণে মেধা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা, জ্যেষ্ঠ প্রতিবেদক
কেরানীগঞ্জের আলোকবর্টিকা মরহুম মুহাম্মদ ছালেক আলী স্যারের স্মরণে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘মেধা প্রতিযোগিতা-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ফতেহনগর, কলাতিয়া, কেরানীগঞ্জের ‘বন্ধন আদর্শ বিদ্যালয়’ প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।
বন্ধন আদর্শ বিদ্যালয়ের আয়োজনে সকাল ১০টায় শিক্ষার্থীদের নিয়ে মেধা পরীক্ষা শুরু হয় এবং পরবর্তীতে বিকাল ৪টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি জনাব আমানউল্লাহ আমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
বন্ধন আদর্শ বিদ্যালয় পরিচালনা পর্ষদের কলাটিয়া, কেরানীগঞ্জ, ঢাকার সভাপতি জামাল নাসের মুকুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন
