বরুড়া মডেল মসজিদে ইমাম-মুয়াজ্জিন-খাদিম নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়ার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিম পদে নিয়োগ পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তিনটি পদেই প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।
পেশ ইমাম পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ১১৬ নম্বর রোলধারী মুফতি আরিফ মাহমুদ। এ পদের অপেক্ষমাণ তালিকায় রয়েছেন ১১৫ নম্বর রোলধারী মো. দেলোয়ার হোসেন এবং ১০৩ নম্বর রোলধারী তাওফিক উদ্দিন রায়হান।
মুয়াজ্জিন পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ২০২ নম্বর রোলধারী ইফতেখারুল আলম। অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন ২০৩ নম্বর রোলধারী মাহমুদুল হাসান ও ২০১ নম্বর রোলধারী মো. ইটুপা পাটোয়ারী।
খাদিম পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৩০১ নম্বর রোলধারী মো. আহসান উল্লাহ এবং ৩০২ নম্বর রোলধারী রেজওয়ান। এ পদের অপেক্ষমাণ তালিকায় রয়েছেন ৩০৩ নম্বর রোলধারী শাহ আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সনদ যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র পাঠানো হবে। এ ছাড়া ফলাফলে কোনো ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধন, বাতিল বা পরিবর্তনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।
উল্লেখ্য, মডেল মসজিদগুলোতে পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিম নিয়োগের দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে; এ ধরনের নিয়োগে সাধারণত সনদ যাচাই ও প্রশাসনিক বাছাই প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে। তাই প্রাথমিকভাবে নির্বাচিত হওয়া চূড়ান্ত নিয়োগ নয়; সব আনুষ্ঠানিকতা শেষ হলেই নিয়োগ কার্যকর হবে।
