• ঢাকা, বাংলাদেশ

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২, পালাল অন্যরা 

 Anzar Shah admin 
15th Oct 2026 1:25 pm  |  অনলাইন সংস্করণ

মোঃ আনোয়ার হোসাইন (কুমিল্লা)

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই-আবিদপুর সড়কের মনঘাটা এলাকার নাগিনী জলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাজেবাহেরচর এলাকার মো. খলিল ও রিয়াদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে মনঘাটা এলাকার নাগিনী জলায় প্রায় ১৫ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এলাকায় অপরাধ দমনে পুলিশের তৎপরতার অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে দুই ব্যক্তিকে আটকের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া জানান, দেশীয় অস্ত্রসহ আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর