• ঢাকা, বাংলাদেশ

বিএনএফ চেয়ারম্যানের সঙ্গে জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ 

 Anzar Shah admin 
16th Oct 2026 12:01 pm  |  অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

দারিদ্র্য বিমোচন ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের প্রত্যয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। বিএনএফ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের দারিদ্র্য বিমোচন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাতের একপর্যায়ে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী তাঁর রচিত কয়েকটি গবেষণাগ্রন্থ বিএনএফ চেয়ারম্যানকে উপহার হিসেবে প্রদান করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও জ্ঞানভিত্তিক সংলাপ দেশের সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর