• ঢাকা, বাংলাদেশ

নাম বদলালে কি আবার আকিকা করতে হয়? 

 Radmin62 
04th Aug 2021 7:34 am  |  অনলাইন সংস্করণ

প্রশ্ন: ছোটবেলায় কারো ভুল নাম রাখা হয়েছিল যেটির অর্থ ভালো নয়, এখন ওই ব্যক্তি যদি নিজের নাম পরিবর্তন করে তাহলে কি আবার আকিকা করতে হবে?

উত্তর: কারো ভুল নাম রাখা হলে তা পরিবর্তন করে সঠিক নাম রাখা জরুরি। কিন্তু নাম বদলালে নতুন করে আকিকাও করতে হয়-এই ধারণা ঠিক নয়। এক্ষেত্রে প্রথম আকিকাই যথেষ্ট। নতুন আকিকা জরুরি নয়, মুস্তাহাবও নয়।

আকিকার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর শোকরিয়া আদায় করে ইবাদত পালন করা ও নৈকট্য অর্জন করা। হাদিস শরিফে এসেছে-ছেলের জন্য ২টি ছাগল ও মেয়ের জন্য ১টি ছাগল আকিকা দেওয়া উত্তম। ছেলের জন্য ১টি ছাগল দিলেও চলবে।

সূত্র: মাসিক আলকাউসার- শাওয়াল ১৪৩৩

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর