• ঢাকা, বাংলাদেশ

বরুড়ায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও নজরদারি জোরদারের সিদ্ধান্ত 

 Anzar Shah admin 
10th Oct 2026 12:39 pm  |  অনলাইন সংস্করণ

মোঃ আনজার শাহ

শরতের আকাশে কাশফুলের দোল আর ঢাকের বোলে যখন উৎসবের আবহ ছড়িয়ে পড়ছে, তখন শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে প্রস্তুতি সভা করেছে কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসন। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় প্রতি বছরের ন্যায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান রনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ
বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নুরু
পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী
বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট বরুড়া উপজেলা শাখার সভাপতি ডা. তপন ভৌমিক ও সাধারণ সম্পাদক রাজীব দত্ত
সভায় আরও উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার তপন বণিক।

সভায় বক্তারা আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি জোরদার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্মীয় সম্প্রীতির যে ঐতিহ্য বরুড়ার মানুষের গর্ব, তা অটুট রেখে সবার অংশগ্রহণে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর