• ঢাকা, বাংলাদেশ

আমাকে মনে রাখুন সম্পদে নয়, মানবিকতায় ঃসামাজিক যোগাযোগে ভাইরাল বার্তা 

 Anzar Shah admin 
13th Oct 2026 4:39 am  |  অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :

পদমর্যাদার আড়ম্বর, সামাজিক পরিচয়ের জৌলুস কিংবা সম্পদের বিত্তবৈভব এসব দিয়ে নয়; মানবিকতা, সততা ও ভালোবাসার পথেই মানুষের হৃদয়ে চিরস্থায়ী হতে চান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা তাজিরুল ইসলাম। নিজেকে নিরহংকার ও পরোপকারী মানুষ হিসেবে গড়ে তোলার প্রার্থনা জানিয়ে তিনি সমাজ, রাষ্ট্র ও মানুষের কল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক আবেগঘন পোস্টে তিনি মহান আল্লাহর কাছে এমন প্রার্থনা করেন। তাঁর সংক্ষিপ্ত কিন্তু গভীর বক্তব্যে ফুটে উঠেছে বিনয়, মানবিক মূল্যবোধ এবং পরোপকারের এক প্রাণখোলা জীবনদর্শন।

পোস্টে তাজিরুল ইসলাম লেখেন, “হে আরশের মালিক, আমার চাওয়া খুব বেশি নয়—মানুষ যেন আমাকে আমার পদ, পরিচয় কিংবা সম্পদ দিয়ে নয়, আমার মানবিকতা, সততা ও ভালোবাসা দিয়ে মনে রাখে। আমাকে তুমি পরিপূর্ণ নিরহংকারী ও পরোপকারী মানুষ হিসেবে কবুল কর।”
মৃত্যুর পরও মানুষের ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকার প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও লেখেন, “মৃত্যুর পর মানুষ যেন অন্তত এটুকু বলে, ‘মানুষটা নিজের জন্য খুব বেশি কিছু না করলেও, সমাজ, রাষ্ট্র ও মানুষের জন্য কিছু করার চেষ্টা করে গেছেন।
পোস্টের শেষে সঠিক পথের দিশা কামনা করে তিনি লেখেন, “হে আসমান ও জমিনের মালিক, আমাকে পরিপূর্ণ হেদায়েত দান কর। আমিন।

তাজিরুল ইসলামের বক্তব্যে মানুষের ভালোবাসাকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর ভাষ্যে, মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মানবিকতা ও সামাজিকতা; আর সবচেয়ে বড় অর্জন হলো কারও দুঃসময়ে তার পাশে দাঁড়াতে পারা।
এই উপলব্ধির মর্মার্থ স্পষ্ট মানুষের প্রকৃত মর্যাদা তার পদবি বা সম্পদে নয়; তার আচরণ, নৈতিকতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি দায়িত্ববোধে। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, বিপদে পাশে দাঁড়ায় এবং নিজের সামর্থ্যে কল্যাণকর কাজে অংশ নেয়, তিনিই প্রকৃত অর্থে সমাজে সম্মানিত হন।

পদ-পদবি ও সম্পদের ভিত্তিতে মানুষকে মূল্যায়নের প্রবণতা বাড়ছে এমন সময়ে তাজিরুল ইসলামের এই প্রার্থনা একটি শান্ত কিন্তু জোরালো বার্তা বহন করে। দায়িত্বের অবস্থানে থেকেও বিনয় ধরে রাখা, ক্ষমতাকে সেবার হাতিয়ার বানানো এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জনকল্যাণকে প্রাধান্য দেওয়া এই চেতনাই তাঁর বক্তব্যের মূল সুর।
মানুষের জীবনের সার্থকতা কেবল সাফল্য বা পদমর্যাদায় নয়; বরং অন্যের দুঃখ ভাগ করে নেওয়া, অসহায়ের পাশে থাকা এবং সমাজের জন্য দায়িত্ব পালনের মধ্য দিয়ে পূর্ণতা পায়। তাই তাঁর এই প্রার্থনা কেবল ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয়, বরং মানবিক ও পরোপকারী জীবন গড়ার এক প্রেরণাদায়ী আহ্বান।

মানুষের ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখার এই প্রত্যয় বাস্তব জীবনে প্রতিফলিত হলে তা নিঃসন্দেহে অন্যদের জন্যও হয়ে উঠবে ইতিবাচক অনুপ্রেরণা।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর