• ঢাকা, বাংলাদেশ

যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে নাঙ্গলকোটকে আধুনিক উপজেলায় রূপান্তর সম্ভব: জাফর সাদেক 

 Radmin62 
01st Nov 2026 1:11 pm  |  অনলাইন সংস্করণ

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: যুবসমাজের ঐক্য, সম্মিলিত প্রচেষ্টা ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নাঙ্গলকোটকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দলের সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর সাদেক।

তিনি বলেন, নাঙ্গলকোটের সার্বিক উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করলে এ উপজেলা উন্নয়নের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সমাবেশে জাফর সাদেক বলেন, “আমাদের একটি স্লোগান হবে—আমরা ঐক্যবদ্ধ থাকব, আমাদের মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে নাঙ্গলকোটের উন্নয়নে কাজ করে যাব। ইনশাআল্লাহ, যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে এবং আমরা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করলে নাঙ্গলকোটকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মন্ত্রিসভায় সংসদ সদস্যের অনেক ঘনিষ্ঠ বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তাঁদের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টাকে কাজে লাগানো গেলে নাঙ্গলকোটের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ ক্ষেত্রে যুবসমাজের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নাঙ্গলকোটের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে জাফর সাদেক বলেন, “নাঙ্গলকোটকে আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তরের যে প্রত্যাশা আমরা করছি, সেই প্রত্যাশা বাস্তবায়নে আমরা সব সময় পাশে আছি এবং থাকব।”

তিনি যুবসমাজসহ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নাঙ্গলকোটের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশে যুবসমাজের ঐক্য, রাজনৈতিক নেতৃত্বের প্রতি সহযোগিতা এবং নাঙ্গলকোটকে আধুনিক উপজেলায় রূপান্তরের প্রত্যাশা উঠে আসে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর